যবে ভোরের কুন্দকলি মেলিবে আঁখি
ঘুম ভাঙাইয়া হাতে বাঁধিও রাখি
যবে ভোরের কুন্দকলি
রাতের বিরহ যবে প্রভাতে নিবে হবে
রাতের বিরহ যবে প্রভাতে নিবে হবে
অকরুণ কলরবে অকরুণ কলরবে গাহিবে পাখি
যবে ভোরের কুন্দকলি
যেন অরুণ দেখিতে গিয়া হে তরুণ কিশোর
তোমারে প্রথম হেরি ভাঙ্গে মোর ঘুমঘোর
করবীর মঞ্জরী আঙিনায় রবে ঝরি
সেই ফুল পায়ে দলি সেই ফুল পায়ে দলি এসো গো একাকী
যবে ভোরের কুন্দকলি মেলিবে আঁখি
ঘুম ভাঙাইয়া হাতে বাঁধিও রাখি
যবে ভোরের কুন্দকলি