Choose a track to play
Single / Track
চুপি চুপি তাকে দেখে ভাবি রোজ
কবে পাবো তোমার ইশারা
ভেজা ভেজা ঘাসে বৃষ্টির আভাসে
রামধনু রঙে ওড়া নাম
দেখো আলো হয়ে আমি রই পাশে
চোখে হাত রেখে তোমারই পাশে
জানি, জানি
বাঁধনে বাঁধিবো জানি, আঁখিতে বাঁধিবো
আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিবো
প্রেমেতে বাঁধিবো জানি, আঁখিতে বাঁধিবো
কাজলে কাজলে রাখিবো
কথা নিবিড়, শুনেছে গভীর
দেখো স্মৃতির আলোর ভিড়ে
ভরসার গান গেয়েছে আজান
ভাসি সুখের চাদর ঘিরে
দেখো আলো হয়ে আমি রই পাশে
চোখে হাত রেখে তোমারই পাশে
জানি, জানি
বাঁধনে বাঁধিবো জানি, আঁখিতে বাঁধিবো
আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিবো
প্রেমেতে বাঁধিবো জানি, আঁখিতে বাঁধিবো
কাজলে কাজলে রাখিবো