Choose a track to play
annguli
Singers: Shreya Ghoshal
Choreographer: Naidu
Edit: Ravi Kinagi
lyricist: Priyo Chattopadhyay
Music Label: SVF Music
Sanai Baje Lyrics Bengali
সানাই বাজে সানাই বাজে
আজকে মিলন সুরে
সাতপাকে মন পড়বে বাঁধা
খুশির হৃদয় জুড়ে
লজ্জারাঙা মনে কনে
পরলো হাতে শাঁখা
শঙ্খ বাজা, দে উলু দে
গায়ে হলুদ মাখা
শঙ্খ বাজা দে উলু দে
গায়ে হলুদ মাখা
আজ এই শুভদিনে
চোখে জল এনো না
ফিরে যা পাওয়ার নয়
তাকে মনে রেখো না
ও যত বলি ভুলে যেতে
মন কথা শোনে না
চোখেরি আকাশে সেই
বৃষ্টি যে থামে না
তুমি চির সুখী হবে
কান্না মোছো তবে অভিমানিনী
ভাঙ্গা স্বপ্ন ডেকে যাই
মনে পড়ে যায় প্রেমের কাহিনী
সানাই বাজে, সানাই বাজে
আজকে মিলন সুরে
আসলো শুভ সন্ধ্যা কাছে
খুশির হৃদয় জুড়ে
এমন সুখের দিনে বধু
রাখিস না মুখ ভারী
সাজ রে সখি মনের সাজে
সাজলো সারা বাড়ি
সাজি রে সখি মনের সাজে
সাজিলো সারা বাড়ি
যার প্রেম দিতে জানে
সাথীর বলিদান
ভালোবেসে ব্যথা ছাড়া
চায়না সে প্রতিদান
ও জীবনের সব চাওয়া
কখনো কি পাওয়া যায়
হাসিমুখে কিছু ব্যথা
মেনে তাই নিতে হয়
ও এই মন যে থেকে যাবে
শ্রদ্ধা অনুভবে অনুরাগিনি
কিছু পথ যে থেমে যায়
বাকি থেকে যায় প্রেমের কাহিনী
সানাই বাজে, সানাই বাজে
আজকে মিলন সুরে
ছাদনা তলায় চলো কনে
বিয়ের পিঁড়ি পরে
সানাই বাজে, সানাই বাজে
আজকে মিলন সুরে
সাত পাকে মন পড়বে বাঁধা
খুশির হৃদয় জুড়ে
সাতপাকে মন পড়বে বাঁধা
খুশির হৃদয় জুড়ে