তুমি যখন এসেছিলে
তখন আমার ঘুম ভাঙ্গেনি
মালা যখন চেয়েছিলে
বনে তখন ফুল জাগেনি
তুমি যখন এসেছিলে
আমার আকাশ আঁধার কালো
তোমার তখন রাত পোহাল
তুমি এলে তরুণ আলো
তখন আমার মন রাঙেনি
তুমি যখন এসেছিলে
তখন আমার ঘুম ভাঙ্গেনি
তুমি যখন এসেছিলে
ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন
পূর্ণ শশী এলে যখন
আঁধার ঘরে একেলা জাগি
সে চাঁদ আমার আসবে কবে
আজকে আমার ঘুম টুটেছে
মনে আমার ফুল ফুটেছে
ফেলে যাওয়া তোমারি মালায়
বেঁধেছি মোর বিনোদ বেণী
তুমি যখন এসেছিলে
তখন আমার ঘুম ভাঙ্গেনি
তুমি যখন এসেছিলে