তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা
তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা
তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা
তোমায় আমায় মিলন হবে বলে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে
উষা এসে পূর্বদুয়ার খোলে উষা এসে পূর্বদুয়ার খোলে কলকণ্ঠস্বরা
তোমায় আমায় মিলন হবে বলে
চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদিস্রোত বেয়ে
চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদিস্রোত বেয়ে
কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে
তোমায় আমায় মিলন হবে বলে যুগে যুগে বিশ্বভুবনতলে
পরান আমার বধূর বেশে চলে পরান আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা
তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা
তোমায় আমায় মিলন হবে বলে