Choose a track to play
ভীষণভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
ভীষণভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
ও বন্ধু, তোমার বন্ধুত্বের দোহাই
শুধু ফিরে এসো পুরোনো জীবনে
ভীষণভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
খেয়ালি তুমি চিরকাল একটু বেশি
এক চিলতে অপরাধ ভাবলে বেশি
খেয়ালি তুমি চিরকাল একটু বেশি
এক চিলতে অপরাধ ভাবলে বেশি
আমিও তখন পারিনি মানিয়ে নিতে
বুঝেছি যখন, তুমি নেই সেই লগনে
ভীষণভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
স্মরণ করো সেইসব স্বপ্নের দিন
তার কাছে আর নেই কি অনাদায়ী ঋণ?
স্মরণ করো সেইসব স্বপ্নের দিন
তার কাছে আর নেই কি অনাদায়ী ঋণ?
আবার চলো ফিরে যাই অতলান্তে
সেই চেনা পথ, হৃদয়ের আলিঙ্গনে
ভীষণভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
ভীষণভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
ও বন্ধু, তোমার বন্ধুত্বের দোহাই
শুধু ফিরে এসো পুরোনো জীবনে
ভীষণভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
একটু কি জল গড়ালো চোখের কোণে?