Choose a track to play
পথের শেষে দাঁড়িয়ে থাকে
সেই ছেলেটি রোজ বিকেলে
ভাবছো তুমি বাঁধবে তাকে
মুগ্ধ হয়ে খুব শেকলে
সময় শুধু থমকে দাঁড়ায়
সেই ছেলেটি নিজেকে হারায়
তোমার অনেক সন্ধ্যা নামে
জোনাক, পাখির কলতানে
বৃষ্টিনামে খুব সকালে
রোদের অপেক্ষায়
অবাক হয়ে দেখছো কাকে
শরীর না কি জীবনটাকে
মিছিল শেষে হাঁটবে নাকি
নতুন শূন্যতায়
চেনা মোহনায় মৃদু জোছনায়
রক্তক্ষরণে মন ভিজিয়ে যায়
ধরবে যদি হাত দূরে কেনো রও
একলা থাকা মেঘ নদী হয়ে বও