Choose a track to play
পরবাসী, চলে এসো ঘরে
পরবাসী
অনুকূল সমীরণ-ভরে
অনুকূল সমীরণ-ভরে
চলে এসো, চলে এসো
চলে এসো ঘরে
পরবাসী, চলে এসো ঘরে
পরবাসী
ওই দেখো কতবার
হল খেয়া-পারাবার
ওই দেখো কতবার
হল খেয়া-পারাবার
সারিগান উঠিল অম্বরে
চলে এসো, চলে এসো
চলে এসো ঘরে
পরবাসী, চলে এসো ঘরে
পরবাসী
আকাশে আকাশে আয়োজন
বাতাসে বাতাসে আমন্ত্রণ
আকাশে আকাশে আয়োজন
বাতাসে বাতাসে আমন্ত্রণ
মন যে দিল না সাড়া
তাই তুমি গৃহছাড়া
মন যে দিল না সাড়া
তাই তুমি গৃহছাড়া
নির্বাসিত বাহিরে অন্তরে
চলে এসো, চলে এসো
চলে এসো ঘরে
পরবাসী, চলে এসো ঘরে
পরবাসী
অনুকূল সমীরণ-ভরে
অনুকূল সমীরণ-ভরে
চলে এসো, চলে এসো
চলে এসো ঘরে
পরবাসী, চলে এসো ঘরে
পরবাসী