তব চরণপ্রান্তে মরণবেলায়
স্মরণ দিও প্রিয়
মুছায়ো ক্লান্তি ঘুচায়ো শ্রান্তি
শান্তি দিও প্রিয়
তব চরণপ্রান্তে
বরণের ডালা সাজায়ে হে স্বামী
সারাটি জীবন চেয়ে আছি আমি
নিমেষের তরে মোর তরে থামি
সে ডালা চরণে নিও চরণপ্রান্তে
মরন বেলা স্মরণ দিও প্রিয়
চরণপ্রান্তে
তারপর আছে মোর চিরসাথী
অসীম আঁধার অনন্ত রাতি
ক্ষোভ নাহি যদি যায় নিভে বাতি
তুমি এসে জ্বেলে দিও
যে যাহা চেয়েছে পেয়েছে সে কবে
আশা ঝরে যায় নিরাশে নীরবে
আঘাত বেদনা সব সব বঁধু
একেবারে দেখা দিও
চরণপ্রান্তে মরণবেলায়
স্মরণ দিও প্রিয়
চরণপ্রান্তে