ওরে সর্বনাশী মেখে এলি
একোন চুলের ছাই
শ্মশান ছাড়া খেলার তোর
জায়গা কি আর নাই
ওরে সর্বনাশী মেখে এলি
একোন চুলের ছাই
মুক্তকেশী কে সেলি
বেড়াস কখন কোথায় গিয়ে
কেশ হেলিয়ে মা
আমি একদিনও যে তোরে নিয়ে
শান্তি নাহি পাই
ওরে সর্বনাশী মেখে এলি
একোন চুলের ছাই
ওরে হাড় জ্বালানি মেয়ে
হাড়ের মালা কোথায় পেলি
তোর ভুবনমোহন গৌর রূপে
কালি মেখে এলি
তোর গায়ের কালি চোখের জলে
আমি মুছিয়ে দেব আয় মা কোলে আয়
তোর বুকে ধরে মরে জ্বলে
আমি দি মা গালি তায়
ওরে সর্বনাশী মেখে এলি
একোন চুলের ছাই