Choose a track to play
আমার অন্তর-রাজ্য তুমি, বন্ধু, দখল কইরাছ
পিরিতির বান মাইরা আমায় পাগল বানাইছ
অন্তর-রাজ্য তুমি, বন্ধু, দখল কইরাছ
পিরিতির বান মাইরা আমায় পাগল বানাইছ
এখন অন্তর-বাহির জপে, সখি
অন্তর-বাহির জপে, সখি, শুধু তোমার নাম
তোমায় ভালোবাসতে গিয়ে
হলে হোক বদনাম আমার
তোমায় ভালোবাসতে গিয়ে
হলে হোক বদনাম
শান্তি নাই রে মনের ভেতর, ঘুম নাই রে চোখে
সখি নামের সুর বাজে সারাক্ষণ বুক
শান্তি নাই রে মনের ভেতর, ঘুম নাই রে চোখে
সখি নামের সুর বাজে সারাক্ষণ বুকে
এখন সখি ছাড়া জীবনটার নাই
কানাকড়ি দাম
তোমায় ভালোবাসতে গিয়ে
হলে হোক বদনাম আমার
তোমায় ভালোবাসতে গিয়ে
হলে হোক বদনাম
পাড়াপড়শি বলে আমায় জিন-ভূতে ধইরাছে
তারা তো জানে না, আমায় বন্ধু আছর কইরাছে
পাড়াপড়শি বলে আমায় জিন-ভূতে ধইরাছে
তারা তো জানে না, বন্ধু আছর কইরাছে
এখন সোনা বন্ধুর পিরিতে
জাতকূল সবই হারাইলাম
তোমায় ভালোবাসতে গিয়ে
হলে হোক বদনাম আমার
তোমায় ভালোবাসতে গিয়ে
হলে হোক বদনাম
তোমায় ভালোবাসতে গিয়ে
হলে হোক বদনাম আমার
তোমায় ভালোবাসতে গিয়ে
হলে হোক বদনাম