তোরে ভালোবাসার দায়ে পাপ যদি হয় পায়ে পায়ে
তোরে ভালোবাসার দায়ে পাপ যদি হয় পায়ে পায়ে
মাখিবো পাপ সারা গায়ে, কোনো পুণ্য খুঁজি না
তোরে ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝি না
তোরে ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝি না
তোরে ভালোবাসার দায়ে পাপ যদি হয় পায়ে পায়ে
মাখিবো পাপ সারা গায়ে, কোনো পুণ্য খুঁজি না
তোরে ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝি না
তোরে ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝি না
তোর কারণেই স্বর্গ ছেড়ে এলাম মাটির ভবে
হয়তো আবার তোর কারণেই নরক যেতে হবে
আমার নরক যেতে হবে
তোর কারণেই স্বর্গ ছেড়ে এলাম মাটির ভবে
হয়তো আবার তোর কারণেই নরক যেতে হবে
আমি তোর পিরিতে অন্ধ, বুঝি না তাই ভালো-মন্দ
আমি তোর পিরিতে অন্ধ, বুঝি না তাই ভালো-মন্দ
তোর পিরিতের পানি ছাড়া অন্তর আমার শুচি না
তোরে ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝি না
তোরে ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝি না
ছয় দরজা বন্ধ থাকে তোর দরজা খুললে
মরার মতো বেঁচে থাকি মন থেকে তুই ভুললে
আমায় মন থেকে তুই ভুললে
ছয় দরজা বন্ধ থাকে তোর দরজা খুললে
মরার মতো বেঁচে থাকি মন থেকে তুই ভুললে
থাকলে কাছে প্রাণবন্ধে মনটা থাকে মহানন্দে
থাকলে কাছে প্রাণবন্ধে মনটা থাকে মহানন্দে
পুড়ে মরি অন্তর্দ্বন্দ্বে, তোরে ছাড়া বাঁচি না