এ কেমন পিরিতে বান্ধিলা আমায়
শয়নে স্বপনে দেখি যে তোমায়
রাতের ঘুম কাইড়া নিলা, এ কেমন জ্বালা দিলাম
সারাবেলা মন তোমারে চায়
থাইকো না আড়ালে, আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানায়
থাইকো না আড়ালে, আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানায়
মনে চায় সারাক্ষণ রাখি কইরা আপন
থাইকো তুমি মনের আঙিনায়
লোভ দেখাইয়ো না, আমারে ঠকাইয়ো না
ছাইড়া কভু যাইয়ো না আমায়
কী জাদু কইরা মোরে টাইনা নিলা বাহুডোরে
সারাবেলা মন তোমারে চায়
থাইকো না আড়ালে, আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানায়
থাইকো না আড়ালে, আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানায়
দিলাম উজাড় করে মন প্রাণ তোমারে
থাকবো তোমার মনের জেলখানায়
বাইন্ধা মায়াজালে যাইয়ো না গো ফেলে
তাইলে বাঁচা হইবে দায়
বান্ধিবো সুখের বাসা, পূরাবো মনের আশা
সুখের নীড় গড়বো নিরালায়
থাইকো না আড়ালে, আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানায়
থাইকো না আড়ালে, আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানায়