আবার কখন কবে দেখা হবে বল?
কত না বলা কথা বাকি রয়ে গেল
আবার কখন কবে দেখা হবে বল
কত না বলা কথা বাকি রয়ে গেল?
আবার কখন কবে?
আধো ফোঁটা ভীরু কলি খোলেনি তো চোখ
খোলেনি তো চোখ
এখনো দেখেনি রাত সকালের মুখ
সকালের মুখ
নিরাশার মেঘ হল
যত আশা ছিল, যত সুর ছিল
আবার কখন কবে দেখা হবে বল?
কত না বলা কথা বাকি রয়ে গেল
আবার কখন কবে?
ভালো করে চিনে নিতে পারেনি তো মন
পারেনি তো মন
পেয়েও ভাবিনি সব হারাবো এখন
হারাবো এখন
বাসনার ফুলগুলো
তাই ব্যাথা পেল তাই ঝড়ে গেল
আবার কখন কবে দেখা হবে বল?
কত না বলা কথা বাকি রয়ে গেল
আবার কখন কবে দেখা হবে বল?
কত না বলা কথা বাকি রয়ে গেল
আবার কখন কবে?