Choose a track to play
হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে
দুটি পানের কাহিনী টা এইটুকু বৈ নয়কো মোটে
শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে
আমার বাঁশি লুঠায় ভূমে তোমার কোলে ফুলের পুঁজি
তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এই সোজাসুজি
বসন্তী রং বসনখানি নেশার মতন চক্ষে ধরে
তোমার গাঁথা যুথীর মালা স্তুতির মতন বক্ষে পড়ে
একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা
একটু হাসি একটু শরম দুজনের এই বোঝাবুঝি
তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এই সোজাসুজি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে
সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি