গগনে কৃষ্ণমেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
হের যশোমতি রাধিকা হের যশোমতি রাধিকা
দোলে নবীন ঘনশ্যাম সনে
দোলে রাধাশ্যাম ঝুলন দোলায়
দোলে দোলে আজি শাওনে
গগনে কৃষ্ণমেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
পরি ধানেরা ঘাঘরি মেঘরঙ ওড়না
গায় গান তাল গোপীকা চঞ্চল চরণে
ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে
বনভাবনে দোলে রাধাশ্যাম ঝুলন দোলায়
দোলে দোলে আজি শাওনে
গুরু গম্ভীর মেঘ মৃদঙ্গ বাজে
আঁধার অম্বর তলে
হেরিছে ব্রজের রাসলীলা অরুণ লুকায় মেঘ কোলে
মুঠি মুঠি বৃষ্টির ফুল ঝরে হাসে
দেবকুমারীরা হের আদর আকাশে
জড়াজড়ি করি নাচে তরুলতা উতলা পবনে
দোলে রাধাশ্যাম ঝুলন দোলায়
দোলে দোলে আজি শাওনে
গগনে কৃষ্ণমেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে