Choose a track to play
আজ ভাল্লাগে না কিছু
আজ ছুটছি তোমার পিছু
আজ ফুটছে না আর ফুল
আজ কার যে চক্ষুশূল
আজ মূল উপড়ে মাটি
আজ তোমার পিছে হাটি
আজ হাটতে হাটতে হাট
আজ মাঠ পেরিয়ে ঘাট
আজ ঘাটের ঘোড়ার খূর
আজ রাতে সমুদ্দুর
আজ সমুদ্রে শহরে
আজ জলের সমস্বরে
আজ কেউ না আমি তোর
আজ অসম্ভব এক ভোর
আজ জোর করে সব মোর
আজ ঘুরিয়ে দিল পথ
আজ পথের নাকে খত
আজ খতের খাতায় লাল
আজ সুর ভাঙে তার ঢেউ
আজ আমি কি তোর কেউ
আজ ক্ষতের খাতায় লাল
আজ রক্তে বেসামাল
আজ আসক্তে কাল
আজ প্রেমেরই আকাল
আজ ভ্রমর ডানায় ঘুন
আজ চোখ রাখে আগুন
আজ আগুনমুখো কেউ
আজ রোদ করবে ঢেউ
আজ ঢেউ এর বিপরীতে
আজ কেউ কি যাবে জিতে
আজ বসিয়ে তোর কোলে
আজ কবিতাটাই খোলে
আজ বুকেই রেখে মাথা
আজ বলবি কি তুই যা তা
আজ যা বলবি তা তো
আজ পাবেই ক্ষমতাতো
আজ রাতও অসীম ধাধা
আজ মিলবে না আলাদা
আজ খুলবে না চাদঁ বুক
আজ আলোরই অসুখ
আজ যত কিঞ্চিত আলো
আজ বাসবো তোকে ভালো
আজ ভালোর কাছে আমি
আজ ভালোর চেয়েও দামী
আজ ভালোর পাশে তুই
আজ খড় হারানো সুইঁ
আজ পাশ ফিরে যেই শুই
আজ মুখ দেখালি তুই
আজ কল্পনা তো তুই
আজ কল্পনা তো তুই
আজ তুই কি একক সত্যি
আজ দিনটাই এক রত্তি
আজ পত্থি গিলে মিছিল
আজ তুই আকাশে চিল
আজ আমি মাটির কাছে
আজ মাটি বুকে আছে
আজ আমি বুক ও মাটি
আজ রাস্তা খুঁজে হাটি
আজ হাটার দিনে ছোটা
আজ বৃষ্টি ফোটা ফোটা
আজ তোর কাছে কে নেই
আজ দুঃখে ধৃত সেই
আজ নেই হল কার আপন
আজ কার বা জীবন যাপন
আজ কার হৃদয়ে কাপন
আজ হৃদয় প্রতিস্থাপন
আজ হৃদয় অবগাহন
আজ শুন্যতাটাই বাহন
আজ আমি কিংবা তুই
আজ পথ হারা চড়ুঁই
আজ আমরা আগুন ছুঁই
আজ আমরা শ্বশান দুঁই
আজ কয়লা কাঠি ঘুন
আজ তুই আমি হই খুন
আজ তোমার আমার হাতে
আজ চাঁদ উঠেছে রাতে
আজ কয়লা কাঠি ঘুন
আজ তুই আমি হই খুন
আজ তোমার আমার হাতে
আজ চাঁদ উঠেছে রাতে