
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম
ভালোবেসে কি পেলাম?
ও পাষানী বলে যাও কেনো ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
স্বপ্ন আমার ভেঙে গেলো হায়
তোমার'ই প্রবঞ্চনায়
সেই হারানো প্রেম তুমি
দাও ফিরিয়ে আমায়
পুরোনো কথা মনে পড়ে যায়
মন ভাঙার বেদনায়
কেন ভুলেছো আমাকে
আমি ভুলিনি তোমায়