ধরণীর পথে পথে ধূলি হয়ে রয়ে যাবো
এই কামনা আর কিছু না
ধরণীর পথে পথে ধূলি হয়ে রয়ে যাবো
এই কামনা আর কিছু না
আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানা আর কিছু না
কত গান কত আশা কত ছিল ভালোবাসা
মগন স্বপন এ পথেরই দুই ধারে নিজেরই
মতন তারে করেছি বপন
পথিক ও যখন যাবে তরু শাখা পল্লবে
কিছু ছায়া হয়ে রবে মোর সাধনা
ধরণীর পথে পথে ধূলি হয়ে রয়ে যাবো
এই কামনা আর কিছু না
জনম লগন ভরে পতাকার মত করে
নিয়ে ইতিহাস যেতে যেতে ক্রমে ক্রমে
কখনো গিয়েছি থেমে ভেঙে গেছে শ্বাস
তুমি যদি কাল আসো নতুনের ভালোবাসো
আঁধারেতে জ্বেলে দিও মোর বেদনা
ধরণীর পথে পথে ধূলি হয়ে রয়ে যাবো
এই কামনা আর কিছু না
আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানা আর কিছু না