Choose a track to play
প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি
প্রিয় আকাশী
গতকাল ঠিক দুপুরে
তোমার চিঠি পেয়েছি
ঠিকানা লেখোনি
ঠিকানা পেলে কোথায় তা লেখোনি
ঠিকানা পেলে কোথায় লেখোনি
আকাশী
ও আকাশী
সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা
কাটিয়েছি 'বোহেমিয়ান'দের মত ঘুরে ঘুরে
মাদ্রিদ থেকে হামবুর্গ
নিউক্যাসেল নেপোলি
বুখারেস্ট মেসিডোনিয়া
আকাশী
ও আকাশী
আমার আকাশী
ফ্রাঙ্কফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে
মনে পড়েছে তোমায়
'সিস্টাইন চ্যাপেল'-এ
মিকেলেঙ্গেলোর মহান সৃষ্টির – 'পিয়েতা'র সামনে দাঁড়িয়ে
তোমাকে মনে পড়েছে খুব
এথেন্সের কফিশপে
প্রিয় আকাশী
জমজমাট কবিতা পাঠের আসরে
ভিয়েনার তারাজ্বলা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে
তোমার প্রিয় কবি
"Under the wide and starry sky
Dig the grave and let me die
Gladly live and gladly die
And I laid me down with a will"
আকাশী
প্রিয় আকাশী
লিওনে কনসার্টে যতবার মোজার্ট কিংবা বিটোফেন শুনেছি
ততবারই কেন যেন চিরদুখী পাগল ভ্যানগগকে মনে পড়েছে
তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে
ও প্যারিসে
প্রিয় আকাশী
বাইজেনটাইন সম্রাজ্ঞীর মত তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ
তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো
সুন্দর...
তুমি ভালো থেকো
ভালো থেকো
আকাশী
প্রিয় আকাশী
আকাশী
প্রিয় আকাশী
তুমি ভাল থেকো
প্রিয় আকাশী