Choose a track to play
কোথায় আছো? কেমন আছো? কী করছো?
কত রকম প্রশ্ন
নেই যেন আজ আমার কোনো কাজ
সারা দিন তোমার জন্য
ভালো লাগে না কিছুই এখন
ছাড়া তোমার এই শাসন-বারণ
কিছু অধিকার হয় না সবার
এই অধিকার শুধু তোমার
কিছু অধিকার হয় না সবার
এই অধিকার শুধু যে আমার
যদি কখনো মনে হয় তোমার
করছি বাড়াবাড়ি
বলে দিয়ো, সামলে নেবো নিজেকে
যতটাই পারি
যদি না থাকে তোমার এই আচরণ
রং হারাবে জীবন
কিছু অধিকার হয় না সবার
এই অধিকার শুধু তোমার
কিছু অধিকার হয় না সবার
এই অধিকার শুধু যে আমার
আমি পেতে চাই ছোট্ট এই জীবনে
তোমাকে শুধুই আমারই মতো করে
তাই তোমাকে আগলে রাখি
প্রতিদিন নিজেরই মনের মতো করে
ভালো লাগে না কিছুই এখন
ছাড়া তোমার এই শাসন-বারণ
কিছু অধিকার হয় না সবার
এই অধিকার শুধু তোমার
কিছু অধিকার হয় না সবার
এই অধিকার শুধু যে আমার