আমি ডায়েরির পাতায় আঁকি না রে তুই বেঈমানের ছবি
মিথ্যে ছিল প্রেম তোর, মিথ্যে ছিল সবই
আমি কালো গোলাপ লাল ভেবে রাখসি বুকে গেঁথে
সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে
আরে, সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে
কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা
ডায়েরি এখন রক্তে ভেজা, আমার নীরবতা
কল্পনাতে দেখি ছবি ডায়েরির ভাঁজে ভাঁজে
ইচ্ছে করে হারিয়ে যাই এখনো তোর মাঝে

একদিন তুই পাবি খবর, আসবি ছুটে, ওরে
প্রাণপাখি থাকবে না আর দেহ-খাঁচা ধরে
পাড়ি দেবো শূন্যে আমি, থাক তুই তোর মতো
সময় পেলে ডায়েরি খুলে দেখিস গল্প শত