হায় আঙিনায় সখি আজও কি সেই চাঁপা ফোটে
হায় আকাশে সখি আজও কি সেই চাঁদ ওঠে
সখি তাহার হাতের হেনা গাছে
বুঝি প্রথম মুকুল ধরিয়াছে
হায় যমুনায় বাঁশি বাজে কি আর ছায়ানটে
সে আরের জানালা খুলে বাহিরে চাহিয়া দেখি
আমার বাগানে আবার বসন্ত আসিয়াছে কি
দেখিও ওই ডালিম ফুল হায় আছে কি সেই রং আগেকার
ও বাড়ির ছাদের টবে সই বেল ফুল ফুটল কি আবার
আজ আসবে সে মনে লাগে
তার আসার আভাস মনে জাগে
হায় বুঝি তাই মম মরম মধুর হয়ে ওঠে
হায় আঙিনায় সখি আজও কি সেই চাঁপা ফোটে