তুমি দিন থাকিতে দ্বীনের সাধন
কেন জানলে না?
তুমি কেন জানলে না?
তুমি...
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে দ্বীনের সাধন
কেন জানলে না?
তুমি কেন জানলে না?
তুমি...
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন, খালে-বিলে
থাকে না মিল জল শুকালে?
জানো না মন, খালে-বিলে
থাকে না মিল জল শুকালে?
কী হবে আর বাধা দিলে?
মোহনা শুকনা থাকে
মোহনা শুকনা থাকে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদি হয় বীজের জোরে
তাতে ফল ধরে না
তাতে ফল ধরে না
তাতে...
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকতে দ্বীনের সাধন
কেন জানলে না?
তুমি কেন জানলে না?
তুমি...
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না