Elige una pista para reproducir
চুপিসারে আমার মনে
স্বপ্ন হয়ে আসো ভোরে
ফুল হয়ে শুভ্র ছড়াও
আমার ভেতর-বাহির জুড়ে
ও, চাই শুধু তোমাকে
সকাল-দুপুর, রাতে-ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে
ও, চাই শুধু তোমাকে
সকাল-দুপুর, রাতে-ভোরে
আছো তুমি প্রেম হয়ে
আমার ভাবনার আকাশ জুড়ে
ও, চাঁদ হয়ে জোছনা ছড়াও
আঁধার ভুবন আলো করে
ও, চাই শুধু তোমাকে
সকাল-দুপুর, রাতে-ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে
হারিয়ে যাই আমার আমি
তোমার প্রেমের অন্ধ মোহে
ও, ভেসে যাই সুখের স্রোতে
তোমার ঠিকানায় তরী বেয়ে
ও, চাই শুধু তোমাকে
সকাল-দুপুর, রাতে-ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে
চুপিসারে আমার মনে
স্বপ্ন হয়ে আসো ভোরে
ফুল হয়ে শুভ্র ছড়াও
আমার ভেতর-বাহির জুড়ে
চাই শুধু তোমাকে
সকাল-দুপুর, রাতে-ভোরে
চাই শুধু তোমাকে
প্রতি প্রহর, প্রতি ক্ষণে