Elige una pista para reproducir
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে
তোমার ঘরের পুতুলগুলো তখন
চুপ-অভিমানে ঘরে ফিরে যায় ভাঙা মনে
তাইতো রাত আমায় বলে
"তুমি ভেঙে পড়ো না এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে
ভেঙে পড়ো না এই রাতে"
ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার?
সে কি করেছে অভিমান আবার?
হঠাৎ সে চলে গেছে, শূন্যতা যেন এ ঘরে
তাইতো রাত আমায় বলে
"তুমি ভেঙে পড়ো না এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে
ভেঙে পড়ো না রাতে"
"তুমি ভেঙে পড়ো না এইভাবে
কেউ থাকে না চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে
ভেঙে পড়ো না এই রাতে"