
যত বার তুমি,ডেকেছো আমি
নেমেছি পথে, আধারে পথ চলাতে
তোমার সাথী হতে
পথ ডেকে যায় ফিরে আয়
না দেখা সুদুরে মুসাফির আমি
ফিরব না তো জানি
তোমায় যদি দেখা না পাই
যত বার তুমি,ডেকেছো আমি
নেমেছি পথে,আধারে পথ চলাতে
তোমার সাথী হতে
দিন কেটে যায় কি মায়ায়
মায়া জাল ছিড়ে,দেখা দাও তুমি
এই আঁধার দূরে যাক
তোমার দেখানো আলোয়
যত বার তুমি,ডেকেছো আমি
নেমেছি পথে,আধারে পথ চলাতে
তোমার সাথী হতে
আল্লাহ্…আল্লাহ্…