Elige una pista para reproducir
তুমি হীনা ঐ চাঁদ আর ভালো লাগে না
তুমি হীনা আবেগী চোখ স্বপ্ন দেখে না
দিবানিশী এ মন বলে যায় সারাক্ষণ
তুমি আমার সব সাধনা
তুমি ছাড়া ঐ আকাশ মন কাড়ে না
তুমি ছাড়া কেউ তো আর ভালোবাসে না
চোখ আমার হয় এমন কেন যে জানিনা
তুমি ছাড়া কিছু দেখিনা
জোছনা দেয় আড়ি, হারায় চাঁদ মেঘে
জোনাকিরা আলো দেয়না
তাতে কিছু আসে যায়না
তুমি হীনা ঐ চাঁদ আর ভালো লাগে না
তুমি হীনা আবেগী চোখ স্বপ্ন দেখে না
মন আমার করে কেমন, কিছু যে বুঝিনা
সারা বেলা তুমি বন্দনা
যাক না সব দূরে, বাড়াও হাত তুমি
তুমি ছাড়া কিছু চাইনা
মন জুড়ে তুমি আরাধনা
তুমি হীনা ঐ চাঁদ আর ভালো লাগে না
তুমি হীনা আবেগী চোখ স্বপ্ন দেখে না
দিবানিশী এ মন বলে যায় সারাক্ষণ
তুমি আমার সব সাধনা
তুমি ছাড়া ঐ আকাশ মন কাড়ে না
তুমি ছাড়া কেউ তো আর ভালোবাসে না