Elige una pista para reproducir
তোর কাছে বাঁচার মানেই জল
জীবনের পথে চলাচল
তোর কাছে বাঁচার মানেই জল
জীবনের পথে চলাচল
দু'পারে সাগরে, দু'পারে সাগরে
উজান বাওয়ার গানে
চলারই টানে অবিচল
আমি তোর সঙ্গে যাবো, চল
তোর কাছে বাঁচার মানে জল
জীবনের পথে চলাচল
কবে তুই নাও ফেরাবি এপারে?
বুকে তোর শ্বেত কবুতর সুখের তেপান্তরে
ও কবে তুই নাও ফেরাবি এপারে?
বুকে তোর শ্বেত কবুতর সুখের তেপান্তরে
পাল তুলে সূর্যমুখী ঢেউ ছুঁড়ে দুই তীরে
পাল তুলে সূর্যমুখী ঢেউ ছুঁড়ে দুই তীরে
এখানে দিনযাপনে মিছিমিছি বেঁচে থাকার ছল
আমি তোর সঙ্গে যাবো, চল
তোর কাছে বাঁচার মানে জল
জীবনের পথে চলাচল
কবে তুই আসবি বলে এপারে
পূবালী বাতাসে ভেসে অন্যরকম ভোরে?
ও কবে তুই আসবি বলে এপারে
পূবালী বাতাসে ভেসে অন্যরকম ভোরে?
ভেবেছি হই বাতিঘর খেয়াঘাটের পারে
ভেবেছি হই বাতিঘর খেয়াঘাটের পারে
অন্তরে খেয়ার পারে তুই ছাড়া কে আর আছে, বল
আমি তোর সঙ্গে যাবো, চল
তোর কাছে বাঁচার মানে জল
জীবনের পথে চলাচল
তোর কাছে বাঁচার মানে জল
জীবনের পথে চলাচল
দু'পারে সাগরে, দু'পারে সাগরে
উজান বাওয়ার গানে
চলারই টানে অবিচল
আমি তোর সঙ্গে যাবো, চল
আমি তোর সঙ্গে যাবো, চল
আমি তোর সঙ্গে যাবো, চল