Elige una pista para reproducir
সখী, তোরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখী, তোরা প্রেম করিও না
সখী, তোরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখী, তোরা প্রেম করিও না
প্রেম করে ভাসলো সাগরে
অনেকে পাইলো না কুল
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল
প্রেম করে ভাসলো সাগরে
অনেকে পাইলো না কুল
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাসুল
মান কুলমান থাকে না
দিতে গিয়ে প্রেমের মাসুল
মান কুলমান থাকে না
সখী, তোরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখী, তোরা প্রেম করিও না
পিরিত-পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলংকার করে
দুখের বোঝা বইতে হয়
পিরিত-পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলংকার করে
দুখের বোঝা বইতে হয়
কাম হইতে হয় প্রেমের উদয়
কাম হইলে প্রেম থাকে না
কাম হইতে হয় প্রেমের উদয়
কাম হইলে প্রেম থাকে না
সখী, তোরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখী, তোরা প্রেম করিও না
প্রেমিকের প্রেম-পরশে
শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যেজন, সেই মহাজন
না থাকে তার লজ্জা-ভয়
প্রেমিকের প্রেম-পরশে
শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যেজন, সেই মহাজন
না থাকে তার লজ্জা-ভয়
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমে কেউ বোঝে না
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমে কেউ বোঝে না
সখী, তোরা প্রেম করিও না
পিরিত ভালো না
সখী, তোরা প্রেম করিও না