Elige una pista para reproducir
Sencillo / Pista
সমুদ্রের ঢেউ ছিনিয়ে নেয় কত কিছু
যা সমুদ্র আবার ফিরিয়ে দেয়
এখানেই দেখা হবে জেনো বন্ধু আমার
যেখানেই জানিয়েছি বিদায়
সমুদ্রের জোয়ার ভাসিয়ে দেয় বারবার
যা সমুদ্রের ভাটা রেখে যায়
সমুদ্রের টানে আজ আবার এখানে
হারিয়েছি যেখানে তোমায়
হাজার দুঃস্বপ্ন কেড়ে নিয়ে এই সমুদ্র
আবার স্বপ্ন দেখতে শেখায়
তাই সমুদ্রের ঢেউ ছিনিয়ে নিলেও যাবতীয়
সমুদ্র আবার ফিরিয়ে দেয়
ভুলে যেতে চায় সকল ফেলে আসা যন্ত্রণা
ফেলে দিতে চায় ছেলেবেলার জুতো-জামা
তবু মাঝরাতে হঠাৎ করে এখনো কান্না পায়
ভাঙাচোরা সেই ছেলেবেলা হাতছানি দেয়
ফিরে যেতে চাই ফেলে আসা সময়ে
সময়ের ঢেউ ছিনিয়ে নেয় যাবতীয়
যা সময় ঠিক আবার ফিরিয়ে দেয়
এখানেই দেখা হবে জেনো বন্ধু আমার
যেখানেই জানিয়েছি বিদায়
সমুদ্রের জোয়ার ভাসিয়ে দেয় বারবার
যা সমুদ্রের ভাটা রেখে যায়
যা সমুদ্রের ভাটা ফেলে রেখে যায়