Elige una pista para reproducir
তিন তুড়িতেই হজম করে
তিন তুড়িতেই হজম করে
শ্রীমান ভোজন গড়গড়ি
ঘোড়ার ডিম এর omelet খায়
ডুমুর ফুলের চচ্চড়ি
তিন তুড়িতেই হজম করে
শ্রীমান ভোজন গড়গড়ি
ঘোড়ার ডিম এর omelet খায়
ডুমুর ফুলের চচ্চড়ি
বর্ধমানের মিহিদানা
কিলো দশেক রাতের খানা
সরপুরিয়া, সরভাজা খায়
কৃষ্ণনগর থেকে আনা
মটরদানা, চানা খেয়ে
লাগায় পেটে সুড়সুড়ি
ঘোড়ার ডিম এর omelet খায়
ডুমুর ফুলের চচ্চড়ি
বাড়ইপুরের পেয়ারা
খাসা ডাসা চেহারা
গাদা গাদা এনে খাওয়ায়
হাঁদারাম এর বেয়ারা
মালদা আমের জলদি টিপে
লাগে কয়েক ঝুড়ি
ঘোড়ার ডিম এর omelet খায়
ডুমুর ফুলের চচ্চড়ি
শক্তিগড়ের ল্যাংচা আসে
সিউড়ি থেকে মোরব্বা
গোলাঘাটের ইলিশ খেয়ে
বলে ভোজন বারেবাঃ
হরিণঘাটার দুধ খায় সে
ঘড়া পঁচিশ-কুড়ি
ঘোড়ার ডিম এর omelet খায়
ডুমুর ফুলের চচ্চড়ি
সক্কালে চাই নোনতা মিঠাই
মাংস, পোলাও, নান
রাত্তিরে চাই দমটা দেয়া
করিমপুরের পান
ভোজনরসিক ভোজনদারের
নাক ডাকে যে ঘড়ঘড়ি
সবার প্রিয় ভোজন প্রিয়
সেইতো শ্রীমান কড়কড়ি
তিন তুড়িতেই হজম করে
শ্রীমান ভোজন গড়গড়ি
ঘোড়ার ডিম এর omelet খায়
ডুমুর ফুলের চচ্চড়ি