জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ সাধ
এ জীবনে মিটিবে না সাধ
আমি জলের কুমুদিনী ঝরিব জলে
তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ
এ জীবনে মিটিবে না সাধ
আমাদের মাঝে বঁধু বিরহ বাতাস
চিরদিন ফেলে যাবে দীরঘ শ্বাস
তবু পায় না বুকে তবু মুখে মুখে
চাঁদ কুমুদীর নামে রটে অপবাদ
এ জীবনে মিটিবে না সাধ
তুমি কত দূরে বঁধু তবু বুকে এত মধু কেন উথলায়
হাতের কাছে রহো রাতের চাঁদ মোর
ধরা নাহি যায় তবু ছোঁওয়া নাহি যায়
মরু তৃষা লয়ে কাঁদে শূন্য হিয়া
তবু সকলে বলে আমি তোমারি প্রিয়া
আমি তোমারি প্রিয়া
সেই কলঙ্ক গৌরব সৌরভ দিল গো
মধুর হল মোর বিরহ বিষাদ
এ জীবনে মিটিবে না সাধ সাধ
এ জীবনে মিটিবে না সাধ
জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ সাধ
এ জীবনে মিটিবে না সাধ