Elige una pista para reproducir
আমার গানে ভোর বেলাতে
শিশির ধোয়া মাঠ
আমার গানে হারানো সুর
সাজায় রাজ্যপাট
আমার গানে ভোর বেলাতে
শিশির ধোয়া মাঠ
আমার গানে হারানো সুর
সাজায় রাজ্যপাট
আমার গানে স্বপ্নেরা সব
চাঁদের মাটি ঘেঁষে
সজনে ফুলের আতর মেখে
দাঁড়ায় মধুর হেসে
আমার গানে স্বপ্নেরা সব
চাঁদের মাটি ঘেঁষে
সজনে ফুলের আতর মেখে
দাঁড়ায় মধুর হেসে
আমার গানে রাধার দু'চোখ
যমুনারই ঘাট
আমার গানে ভোর বেলাতে
শিশির ধোয়া মাঠ
আমার গানে হারানো সুর
সাজায় রাজ্যপাট
আমার গানে তেপান্তরে
রাতের ফসল ফলে
আমার গানে ঠাকুর ঘরে
আলোর প্রদীপ জ্বলে
আমার গানে তেপান্তরে
রাতের ফসল ফলে
আমার গানে ঠাকুর ঘরে
আলোর প্রদীপ জ্বলে
আমার গানে সুরের সুরায়
মদির আঁখিপাত
আমার গানে ভোর বেলাতে
শিশির ধোয়া মাঠ
আমার গানে হারানো সুর
সাজায় রাজ্যপাট
আমার গানে ভোর বেলাতে
শিশির ধোয়া মাঠ
আমার গানে হারানো সুর
সাজায় রাজ্যপাট