Elige una pista para reproducir
আমার মনজমিনে তোমায় নিয়ে স্বপ্ন করি চাষ
সেই জমিনে দোল দিয়ে যায় সুখেরই বাতাস

ইচ্ছে করে তোমার সাথে দূরে কোথাও হারাই
প্রেমের আকাশ দেখবো ছুঁয়ে, চলো দু'হাত বাড়াই

এক সমুদ্র ভালোবাসায় এসো জীবনটা ভাসাই
দুটি চোখের স্বপ্ন দিয়ে আপন ভুবনটা রাঙাই

দূরত্ব গুছিয়ে এসো মুখোমুখি দাঁড়াই
প্রেমের আকাশ দেখবো ছুঁয়ে, চলো দু'হাত বাড়াই
প্রেমের আকাশ দেখবো ছুঁয়ে, চলো দু'হাত বাড়াই
মনের যত চাওয়া-পাওয়া পূর্ণ হবে যে এবার
সময় এখন হাসি-গানে হৃদয় ভরিয়ে দেবার
মনের যত চাওয়া-পাওয়া পূর্ণ হবে যে এবার
সময় এখন হাসি-গানে হৃদয় ভরিয়ে দেবার
কাঁটাভরা এই পথ এসো দুটি পায়ে মাড়াই