Elige una pista para reproducir
শ্রাবণ মাসের বানের পানি
শ্রাবণ মাসের বানের পানি কত কলকলায়
তার চেয়ে বেশি কষ্ট আমার অন্তরায় রে
আমার অন্তরায়
কান্দি বসে মনের দুখে, ঝরে না তো পানি চোখে
অন্তর জ্বলে যায় আমার, অন্তর জ্বলে যায়
ঘুম আসে না চোখে আমার, জেগে কাটাই নিশি
দুঃখ সদাই থাকে পাশে হয়ে প্রতিবেশি
ঘুম আসে না চোখে আমার, জেগে কাটাই নিশি
দুঃখ সদাই থাকে পাশে হয়ে প্রতিবেশি
মনের মানুষ রইলো যে পর
মনের মানুষ রইলো যে পর, বুঝলো না আমায়
তার চেয়ে বেশি কষ্ট আমার অন্তরায় রে
আমার অন্তরায়
মন পোড়ালো বিচ্ছেদ-অনল, মরি ধুঁকে ধুঁকে
ভাঙলো আমার সুখের মেলা, বড়ো ব্যথা বুকে
মন পোড়ালো বিচ্ছেদ-অনল, মরি ধুঁকে ধুঁকে
ভাঙলো আমার সুখের মেলা, বড়ো ব্যথা বুকে
মনের মানুষ হইলো পাষাণ
মনের মানুষ হইলো পাষাণ, চিনলো না আমায়
তার চেয়ে বেশি কষ্ট আমার অন্তরায় রে
আমার অন্তরায়
শ্রাবণ মাসের বানের পানি
শ্রাবণ মাসের বানের পানি কত কলকলায়
তার চেয়ে বেশি কষ্ট আমার অন্তরায় রে
আমার অন্তরায়
কান্দি বসে মনের দুখে, ঝরে না তো পানি চোখে
অন্তর জ্বলে যায় আমার, অন্তর জ্বলে যায়