Elige una pista para reproducir
তোমার চোখে চোখ রেখেছি
বেলোয়ারি রঙে ছবি এঁকেছি
তোমাকে দেখেছি মাতাল হাওয়াতে
তোমাকে চিনেছি বাদল ছায়াতে
ঘন কুয়াশা সকালে
শুনছো কি তুমি, এই মেয়ে?
ভালোবাসি তোমায়
দেখো না একটুখানি চেয়ে
ওই দূর নীলিমায়
দাঁড়িয়ে আছি সাজানো আশায়
দাঁড়িয়ে আছি সাজানো আশায়
গোধূলির রঙ ছিটকে গিয়ে যখন তোমার গালে
ভালোবেসে আকড়ে ধরে বিদায়ী বিকেলে
সন্ধ্যে নামে, অন্ধকারে মন হাতড়ে বেড়ায়
জানতে চায়, বুঝতে চায় শুধু সে তোমায়
শুনছো কি তুমি, এই মেয়ে?
ভালোবাসি তোমায়
দেখো না একটুখানি চেয়ে
ওই দূর নীলিমায়
দাঁড়িয়ে আছি সাজানো আশায়
দাঁড়িয়ে আছি সাজানো আশায়
বৃষ্টির ছাঁট তোমার গায়ে পড়ে সেপ্টে গিয়ে
বিন্দু বিন্দু টেনে নিয়ে যায় সব সুর মিলিয়ে
খুব ভোরে balcony-তে যখন রোদ জাল বিছোয়
সূর্য তখন পর্দার ফাঁক দিয়ে দিলো চিনিয়ে
শুনছো কি তুমি, এই মেয়ে?
ভালোবাসি তোমায়
দেখো না একটুখানি চেয়ে
ওই দূর নীলিমায়
দাঁড়িয়ে আছি সাজানো আশায়
দাঁড়িয়ে আছি সাজানো আশায়
দাঁড়িয়ে আছি সাজানো আশায়