Elige una pista para reproducir

Sencillo / Pista
খুকুমণি গো সোনা বলোনা বলোনা
খুকুমণি গো সোনা বলোনা বলোনা
এই দুনিয়ায় কী সে সবার চেয়ে ভালো
সবার চেয়ে ভালো আকাশে চাঁদিনী
সবার চেয়ে ভালো আকাশে চাঁদিনী
তার চেয়ে ভালো মা দই বড়া আর চাটনী
এই দুনিয়ার মাঝে কত হাজার সে যে
মিষ্টি জিনিস আছে তা তো জানা
সবচেয়ে মিষ্টি কী তা বলোনা
গোলাপী রেউড়ি মিষ্টি রসগোল্লা ও মিষ্টি
গোলাপী রেউড়ি মিষ্টি রসগোল্লা ও মিষ্টি
দোকানে কত না আছে জমা
তার চেয়ে মিষ্টি মা তোমার চুমা
খুকুমণি গো সোনা বলোনা বলোনা
এই দুনিয়ায় কী সে সবার চেয়ে রাঙা
শিমুল পলাশ রাঙা রাঙা জবা ও অশোক
শিমুল পলাশ রাঙা রাঙা জবা ও অশোক
তার চেয়ে রাঙা মা অংকের টিচারের চোখ
এই দুনিয়ার মাঝে কত হাজার সে যে
কালো জিনিস আছে তা তো জানা
সবচেয়ে কালো কী তা বলোনা
কাক ও কোকিল কালো ভুলো কুকুর কালো
কাক ও কোকিল কালো ভুলো কুকুর কালো
কিন্ত সবার চেয়ে কালো সে রাত
যে রাতে পাশে তুমি থাকো না
খুকুমণি গো সোনা বলোনা বলোনা
এই দুনিয়ায় কী সে সবার চেয়ে তেতো
উচ্ছে আর নিম তেতো চিরতা আর কুইনীন
উচ্ছে আর নিম তেতো চিরতা আর কুইনীন
তার চেয়ে তেতো মা ভূগোল পরীক্ষার দিন
এই দুষ্টু মেয়ে হি হি হি