কেউ নেই, সীমানা ছেড়ে আজ বহুদূর
হাতছানি দেয় পুরোনো সময়
তুমি নেই, জীবনজুড়ে আজ সব সুখ
মিথ্যে সুখের করে অভিনয়
তুমিহীনা দিন আমার আজ দুখের ঘরে বন্দি
তুমিহীনা স্বপ্নগুলো আজ রাতের তারার সঙ্গী
তুমিহীনা দিন আমার আজ দুখের ঘরে বন্দি
তুমিহীনা স্বপ্নগুলো আজ রাতের তারার সঙ্গী
তুমিহীনা বেঁচে থাকা আজ নীরব কান্নার নোনাজলে
কেমন আছো জানি না, তুমি কি পুড়েছো একই অনলে?
ও, তুমিহীনা বেঁচে থাকা আজ নীরব কান্নার নোনাজলে
কেমন আছো জানি না, তুমি কি পুড়েছো একই অনলে?
তুমিহীনা দিন আমার আজ দুখের ঘরে বন্দি
তুমিহীনা স্বপ্নগুলো আজ রাতের তারার সঙ্গী
তুমিহীনা নেই স্বপ্ন আমার এই পোড়া দু'চোখে
মনের উঠোন ভরেছে বিষাদী বেদনার অশ্রুতে
ও, তুমিহীনা নেই স্বপ্ন আমার এই পোড়া দু'চোখে