Elige una pista para reproducir
তুমি এত কাছে এসেছো আজ
জোছনার চাঁদোয়া হাতে
তাই বুঝি তারাগুলো নিভে গেছে
তোমার রূপের আলোতে
তুমি এত কাছে এসেছো আজ
জোছনার চাঁদোয়া হাতে
রাতজাগা পাখিরা আমার
কত কথা বলেছে
মন থেকে আলো নিয়ে
জোনাকীরা জ্বলেছে
শুধু তুমি পাশে, তাই এত কিছু
চাঁদ বুঝি লুকালো লাজে
তুমি এত কাছে এসেছো আজ
জোছনার চাঁদোয়া হাতে
তাই বুঝি তারাগুলো নিভে গেছে
তোমার রূপের আলোতে
তুমি এত কাছে এসেছো আজ
জোছনার চাঁদোয়া হাতে
হৃদয়ের তানপুরাটায়
সুর বেঁধে রেখেছি
স্বপ্নের মায়াজালে
তোমার ছবি এঁকেছি
এই সুর, এই গান সবই আমি
তোমায় নিয়ে লিখেছি
তুমি এত কাছে এসেছো আজ
জোছনার চাঁদোয়া হাতে
তাই বুঝি তারাগুলো নিভে গেছে
তোমার রূপের আলোতে
তুমি এত কাছে এসেছো আজ
জোছনার চাঁদোয়া হাতে
তুমি এত কাছে এসেছো আজ