অরুণ রাঙা গোলাপ কলি
কে নিবি সহেলি আয়
অরুণ রাঙা গোলাপ কলি
কে নিবি সহেলি আয়
অরুণ রাঙা গোলাপ কলি
গালে যার গোলাপী আভা
গালে যার গোলাপী আভা
এ ফুল কলি তারে চায়
অরুণ রাঙা গোলাপ কলি
কে নিবি সহেলি আয়
অরুণ রাঙা গোলাপ কলি
ডালির ফুল যে শুকায়ে যায়
কোথায় লায়লী শিরী কোথায়
ডালির ফুল যে শুকায়ে যায়
কোথায় লায়লী শিরী কোথায়
কোথায় প্রেমিক বিরহী মজনু
এ ফুল দেব কাহার পায়
অরুণ রাঙা গোলাপ কলি
কে নিবি সহেলি আয়
অরুণ রাঙা গোলাপ কলি
পূর্ণ চাঁদের এমন তিথি
ফুল বিলাসী কই অতিথি
পূর্ণ চাঁদের এমন তিথি
ফুল বিলাসী কই অতিথি
বুলবুলি বিনে এ গুল যে
অভিমানে মুরছায়
গালে যার গোলাপী আভা
এ ফুল কলি তারে চায়
অরুণ রাঙা গোলাপ কলি
কে নিবি সহেলি আয়
অরুণ রাঙা গোলাপ কলি