ওই ফুলদানির ফুল তুমি চেও না
সে তো তোমার খোঁপায় সাঁজে না
আমার ছবি তুমি চাইলেও দেবনা
সে তো প্রাণ ছুঁয়ে যাবে না
ওই ফুলদানির ফুল তুমি চেও না
সে তো তোমার খোঁপায় সাঁজে না
আমার মনের গভীরেতে ফুটেছে যে ফুল
শিউলি, গোলাপ, গাঁদা, বেলি, চম্পা, বকুল
আমার মনের গভীরেতে ফুটেছে যে ফুল
শিউলি, গোলাপ, গাঁদা, বেলি, চম্পা, বকুল
তুলে নিও যা খুশি যারে
তোমার আমি তোমার আছি
যুগ থেকে যুগান্তরে
ওই ফুলদানির ফুল তুমি চেও না
সে তো তোমার খোঁপায় সাঁজে না
চাঁদের আলো ফুটে নাকো রাত্রি না হলে
কোকিল সে তো ডাকে না যে ফাগুন না এলে
চাঁদের আলো ফুটে নাকো রাত্রি না হলে
কোকিল সে তো ডাকে না যে ফাগুন না এলে
আমি আসবো না বারে বারে
তোমার আমি তোমার আছি
যুগ থেকে যুগান্তরে
ওই ফুলদানির ফুল তুমি চেও না
সে তো তোমার খোঁপায় সাঁজে না
আমার ছবি তুমি চাইলেও দেবনা
সে তো প্রাণ ছুঁয়ে যাবে না
ওই ফুলদানির ফুল তুমি চেও না
সে তো তোমার খোঁপায় সাঁজে না