Elige una pista para reproducir
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো?
বলো ভালো আছো তো?
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো?
বলো ভালো আছো তো?
ক'দিন আগে এমন হলে
কত দিন আরো বেশি পেতাম
আরো আকাশ, আরো বাতাস
লিখে দিত তোমারই নাম
শুধু আমি নয়, ওরা সবাই
ডেকে ডেকে বলে বলে যেত
বলো ভালো আছো তো?
বলো ভালো আছো তো?
জানি তোমায় আপন ভাবার
কোন অধিকার নেই যে গো আর
এও জানি দেখা হওয়াই
কত বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে
সুখি তুমি হয়েছো কত?
বলো ভালো আছো তো?
বলো ভালো আছো তো?
আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বলো ভালো আছো তো?
ভালো আছো তো?
ভালো আছো তো?
বলো হুম হু হু হু হুম...