ঘুমিয়ে গেছে পৃথিবী
ঘুমিয়ে গেছে সবাই
আমি জেগে আছি একা
আমার চোখে ঘুম নাই
প্রেম কেন এতটা কাঁদায়?
স্মৃতি কেন কষ্ট বাড়ায়?
হৃদয়ের আপন যে জন
সে কেন দূরে চলে যায়?
ঘুমিয়ে গেছে পৃথিবী
ঘুমিয়ে গেছে সবাই
আমি জেগে আছি একা
আমার চোখে ঘুম নাই
ভালোবাসা মানে যদি এত যন্ত্রণা
কেন তবে ভালোবাসে মন?
এত কাছে এসে যদি চলে যেতেই হয়
কেন এ আসার প্রয়োজন?
ভালোবাসা মানে যদি এত যন্ত্রণা
কেন তবে ভালোবাসে মন?
এত কাছে এসে যদি চলে যেতে হয়
কেন এ আসার প্রয়োজন?
প্রেম কেন এতটা কাঁদায়?
স্মৃতি কেন কষ্ট বাড়ায়?
হৃদয়ের আপন যে জন
সে কেন দূরে চলে যায়?
ঘুমিয়ে গেছে পৃথিবী
ঘুমিয়ে গেছে সবাই
আমি জেগে আছি একা
আমার চোখে ঘুম নাই
এত আশা নিয়ে যাকে কাছে চায় অন্তর
সে কেন হয়ে যায় পর?
ফুলে ফুলে সাজালাম যার আশায় ঘর
সে ছাড়ে মন বন্দর
ও, এত আশা নিয়ে যাকে কাছে চায় অন্তর
সে কেন হয়ে যায় পর?
ও, ফুলে ফুলে সাজালাম যার আশায় ঘর
সে ছাড়ে মন বন্দর
প্রেম কেন এতটা কাঁদায়?
স্মৃতি কেন কষ্ট বাড়ায়?
হৃদয়ের আপন যে জন
সে কেন দূরে চলে যায়?
ঘুমিয়ে গেছে পৃথিবী
ঘুমিয়ে গেছে সবাই
আমি জেগে আছি একা
আমার চোখে ঘুম নাই
প্রেম কেন এতটা কাঁদায়?
স্মৃতি কেন কষ্ট বাড়ায়?
হৃদয়ের আপন যে জন
সে কেন দূরে চলে যায়?
আমি জেগে আছি একা
আমার চোখে ঘুম নাই