Elige una pista para reproducir
এ জীবনে নাইবা পেলাম তোমায়
পাবো জানি অন্য জীবনে
পাবো জানি অন্য জীবনে
চেতনাতে মোর তাই তোমার দ্যোতনা
আছো আরও মনে, স্বপনে
আছো আরও মনে, স্বপনে
এ জীবনে নাইবা পেলাম তোমায়
যেদিকে তাকাই আমি, যা কিছু চাই
সবকিছুতে দেখি তোমারই ছায়া যেন
সবকিছুতেই আমি তোমাকে পাই
তোমারই ভালোবাসা হৃদয়ে রাখি আমি
তোমায় রাখি নয়নে
তোমায় রাখি নয়নে
এ জীবনে নাইবা পেলাম তোমায়
হৃদয় শূন্য করে সবটুকু ভালোবাসা দিয়েছি যারে
শুধু তারই অশেষ দানে শূন্য সেই হৃদয়
আবার পূর্ণ হতে পারে
জানি আবার পূর্ন হতে পারে
তোমার ভুবনে জানি শুধু হাসি-গান
রঙের নেশায় জ্বলে, দারুণ ফাগুন আসে
দখিনাবায়ে ভেসে বেহাগের তান
এ জীবন কেটে যাক করুণ সুরে
জানি আমারই হবে পরজীবনে
আমারই হবে পরজীবনে
এ জীবনে নাইবা পেলাম তোমায়
পাবো জানি অন্য জীবনে
পাবো জানি অন্য জীবনে
চেতনাতে মোর তাই তোমার দ্যোতনা
আছো আরও মনে, স্বপনে
আছো আরও মনে, স্বপনে
এ জীবনে নাইবা পেলাম তোমায়