Elige una pista para reproducir
টেকনাফ থেকে ততুলিয়া জুড়ে
সবুজের মাঝে লাল কাফন আমার
তুমি ছাড়া আর কে আছে বলো
ছন্নছাড়া এই আমার আপন
ওগো বাংলাদেশ তুমি
আমার কবর তুমি
সাড়ে তিন হাত জন্মভূমি
আমার ভূমি
তোমার কোলে জন্ম আমার
তোমার সামনে তিলোত্তমা
তোমার ভাষায় বলতে শেখা
তুমি আমার মা
স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে
স্লোগানে মুখর মিছিলে মিছিলে
তুমি আমার প্রথম দাবি
নিয়ম ভাঙার নিয়মে
বন্ধীর হতে জেলের চাবি
আমার ভূমি
যখন তখন হাসতে বলো
যদিও বিরান ভালোবাসা
কেউ না আসুক আমি আছি
খেলবে যখন মরণ খেলা
পুড়ে পুড়ে বিশুদ্ধ তুমি
টেকনাফ থেকে ততুলিয়া জুড়ে
সবুজের মাঝে লাল কাফন আমার
তুমি ছাড়া আর কে আছে বলো
ছন্নছাড়া এই আমার আপন
ওগো বাংলাদেশ তুমি
আমার কবর তুমি
সাড়ে তিন হাত জন্মভূমি
মাতৃভূমি