Elige una pista para reproducir
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
নির্ঘুম স্বপ্নে বাজে রে
আর নন্দিত বাঁধনের শিহরণ
দু'চোখের জানালায় জাগে রে
তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
নির্ঘুম স্বপ্নে বাজে রে
আর নন্দিত বাঁধনের শিহরণ
দু'চোখের জানালায় জাগে রে
তোরে রংধনু সাত রঙ রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখবো
আর কপালেতে নীল টিপ পরিয়ে
প্রেমেরই আল্পনা আঁকবো
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি
তোর ভাবনার করিডোরে সারাদিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোর ভাবনার করিডোরে সারাদিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করে আমি রাখবো
আর শূন্য জীবনে আমারই
অনিমেষ জড়িয়ে যে রাখবো
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি