Elige una pista para reproducir
যদি চাস মনের ঘরে আমায় বেঁধে রাখ না
ভালোবেসে একটু এসে আমার সাথে চল না
যদি বলি তোরে আমি দেবো ফুলের মালা
তবে কি মিটাবি আমার মনের জ্বালা?
তোকে না পেলে আমি যাব মরে
তোরই লাগি দিলে করে ধাক-ধাক-ধাক রে
বন্ধু তোরে চাই আমি নিশি আঁধারে
ভালোবাসা দেবো তোরে যতন করে
বন্ধু তোরে চাই আমি নিশি আঁধারে
ভালোবাসা দেবো তোরে যতন করে
তোকে ছাড়া আমি হয়ে যাব একা
এতদিন পরে পেয়েছি তোর দেখা
তোকে ছাড়া আমি হয়ে যাব একা
এতদিন পরে পেয়েছি তোর দেখা
তুই যে পরান পাখি, তাই তোরে এত ডাকি
কোকিল যেমন ডাকে কুহু-কুহু সুরে
বন্ধু তোরে চাই আমি নিশি আঁধারে
ভালোবাসা দেবো তোরে যতন করে
বন্ধু তোরে চাই আমি নিশি আঁধারে
ভালোবাসা দেবো তোরে যতন করে
এতদিন যাকে খুঁজেছি আমি
আমার মনের আঁকা তুই সে রূপসী
এতদিন যাকে খুঁজেছি আমি
আমার মনের আঁকা তুই সে রূপসী
ওরে ময়না পাখি, আমি তোরই প্রেমে ভাসি
নদী যেমন ভাসে সাগরে মিশে
বন্ধু তোরে চাই আমি নিশি আঁধারে
ভালোবাসা দেবো তোরে যতন করে
বন্ধু তোরে চাই আমি নিশি আঁধারে
ভালোবাসা দেবো তোরে যতন করে