Elige una pista para reproducir
আজ ঘরে কেউ থাকব না
মনেতে মান রাখব না
পলাশ ডাঙার মাঠে আজ মেলা বসেছে
উদ্দাম উদ্দাম মল পরে চলব তোমার হাত ধরে
পলাশ ডাঙার মাঠে আজ মেলা বসেছে না
আজ ঘরে কেউ থাকব না
ওই উনমন করা দোলায়
উড়ব নীল আকাশে যে যাই বলে বলুক
আমি বসব তোমার পাশে
খেয়াল খুশির হাটে আজ মেলা বসেছে
মুক্ত হাওয়ায় ভাসব গো
ইচ্ছে মতন হাসব গো
পলাশ ডাঙার মাঠে আজ মেলা বসেছে না
আজ ঘরে কেউ থাকব না
মন সাজানো মধু মেলায় এমনি মিষ্টি দিনে
তোমায় আমায় নেব অনেক আশার ছবি কিনে
মন সাজানো মধু মেলায় এমনি মিষ্টি দিনে
তোমায় আমায় নেব অনেক আশার ছবি কিনে
ওই রঙ রঙ মনোহরি দোকান ঘুরে ঘুরে
অনেক আনন্দ যে
আমি রাখব হৃদয় জুড়ে
মাতার পাসে নাটে আজ মেলা বসেছে
উদ্দাম উদ্দাম মল পরে চলব তোমার হাত ধরে
পলাশ ডাঙার মাঠে আজ মেলা বসেছে না
আজ ঘরে কেউ থাকব না