Elige una pista para reproducir
রবীন্দ্রালোকে শিশু-কিশোর
ইহাদের করো আশীর্বাদ
ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি
নন্দনের এনেছে সম্বাদ
ইহাদের করো আশীর্বাদ
ছোটো ছোটো হাসিমুখ
জানে না ধরার দুখ
হেসে আসে তোমাদের দ্বারে
নবীন নয়ন তুলি কৌতুকেতে দুলি-দুলি
চেয়ে চেয়ে দেখে চারি ধারে
সোনার রবির আলো
কত তার লাগে ভালো
ভালো লাগে মায়ের বদন
হেথায় এসেছে ভুলি
ধুলিরে জানে না ধূলি
সবই তার আপনার ধন
কোলে তুলে লও এরে
এ যেন কেঁদে না ফেরে
হরষেতে না ঘটে বিষাদ
বুকের মাঝারে নিয়ে
পরিপূর্ণ প্রাণ দিয়ে
ইহাদের করো আশীর্বাদ